মোঃ জহিরুল ইসলাম খান সুমন

ভাল লাগা কিছু কথা

ভিসতার মত ব্যবহার করুন উইন্ডোজ এক্সপি

মাইক্রোসফটের বহুল প্রতিক্ষিত অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতা পেয়ে ব্যবহারকারী বেশ হতাশ হয়েছে তার প্রধান বড় কারণ হচ্ছে অতিরিক্ত হার্ডওয়্যারের চাহিদা। গ্রাফ্রিক্স অন্যান্য সুবিধার দিক থেকে ভিসতা অবশ্যয় এক্সপি থেকে ভাল কিন্তু চাহিদাও তুলনামূলক ভাবে অনেক বেশী। ফলে বেশীরভাগ এক্সপি ব্যবহারকারী ভিসতা ব্যবহার করতে পারছে না। তবে এক্সপি ব্যবহারকারীরা চাইলে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে, অর্থাৎ এক্সপিকে ভিসতার মত করতে পারে VistaMizer সফটওয়্যারটি ব্যবহার করে। ২২ মেগাবাইটের সফটওয়্যারটি www.public.sytes.net/hoefs/windows/vistamizer.php ওয়েব সাইট (বিটটরেন্ট) থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করলে উইন্ডোজ এক্সপির প্রায় ৪০০টির (আইকন, গ্রাফিক্স এবং অনান্য সিস্টেম ফাইল) মত ফাইল পরিবর্তন করবে। এর ফলে উইন্ডোজ ভিসতার অনেক ফিচারই পাওয়া যাবে এক্সপিতে। দেখতে অবিকল ভিসতার মত।

অনান্য ডাউনেলোড লিংক:

http://vistamizer.uptodown.com/en http://vistamizer.en.softonic.com

www.soft32.com/download_205350.html

লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল]

Monday, 28 January 2008

মূল: http://mehdiakram.wordpress.com

নভেম্বর 19, 2008 Posted by zahirulislam | টিপস্‌ এন্ড ট্রিকস্‌ | | No Comments Yet

নিজের ভিপিএস – (ভিপিএস কী, কেন দরকার,ওয়েব সার্ভার সেটআপ)

নিজের ভিপিএস – ০ (ভিপিএস কী, কেন দরকার)
http://forum.projanmo.com/t7552.html
নিজের ভিপিএস – ১ (ওয়েব সার্ভার সেটআপ)
http://forum.projanmo.com/t7550.html

নভেম্বর 10, 2008 Posted by zahirulislam | Uncategorized | | No Comments Yet

ড. মুহম্মাদ কুদরাত ই খুদা

৩রা নভেম্বর ড. মুহম্মাদ কুদরাত ই খুদার মৃত্যুবার্ষিকী। নভেম্বর মাস এদেশের বিজ্ঞান কর্মীদের জন্য শোকাবহ।কারন এই মাসেই আমরা হারিয়েছি আব্দুল্লাহ আল মুতী, জগদীশ চন্দ্র বসু, আ মু জহুরুল হক সহ অনেককে যাঁরা ছিলেন বাংলায় বিজ্ঞানচর্চার প্রবাদপুরুষ। আসুন আমরা তাঁদের কর্মময় জীবন ও অবদানকে স্মরণ করি।

উপমহাদেশের প্রখ্যাত বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মাদ কুদরাত ই খুদা জন্মগ্রহণ করেন ১৯০০ সালের মে মাসে ভারতের পশ্চিমবঙ্গের বিরভুম জেলায় মারগ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।

শিক্ষা জীবনঃ

তার প্রাথমিক শিক্ষা শুরু হয় মারগ্রামে মাধ্যমিক ইংরেজি বিদ্যালয়ে।পরবতির্তে তিনি উডবার্ন মাধ্যমিক ইংরেজি বিদ্যালয়ে অধ্যয়ন করেন।১৯১৮ সালে কলকাতা মাদ্রাসা থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন।১৯২৪ সালে প্রেসিডেন্সী কলেজের M. Sc. ছাত্র হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হন। মেধার স্বীকৃতি স্বরুপ তাঁকে সোনার মেডেল প্রদান করা হয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নে উচ্চতর গবেষণার জন্য প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। ১৯২৯ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে D. Sc. ডিগ্রী লাভ করেন।

কর্মজীবনঃ

ড. কুদরাত ই খুদা ১৯৩১ প্রেসিডেন্সী কলেজের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১৯৩৬ সালেই তিনি রসায়ন বিভাগে বিভাগীয় প্রধান হন। ১৯৪২ থেকে ১৯৪৪ পযর্ন্ত তিনি কলকাতা ইসলামিয়া কলেজের অধ্যক্ষ ছিলেন। ১৯৪৬ এ তিনি আবার প্রেসিডেন্সী কলেজের অধ্যক্ষ হিসেবে ফিরে আসেন। এসময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশ বিভাগের পর তিনি পুবর্পাকিস্তানে চলে আসেন এবং সরকারি জনশিক্ষার প্রধান হিসেবে ১৯৪৯ সাল পযর্ন্ত কাজ করেন। ১৯৪৯ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বৈজ্ঞানিক উপদেষ্টা পদে উন্নীত হন। মাধ্যমিক শিক্ষা বিভাগের চেয়ারম্যান হিসেবে তিনি ১৯৫২ থেকে ১৯৫৫ সাল পযর্ন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডেরও চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর তিনি প্রতিষ্ঠাতা পরিচালক(১৯৭৩-৭৫)। তিনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ (BCSIR) এর প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৫৫-৬৬)। তাঁর নামে প্রতিষ্ঠান সংলগ্ন সড়কের নাম দেওয়া হয়েছে। তাঁর অনুমদনের ফলে চারুকলা ইনস্টিটিউট গঠিত হয়।

পুরস্কারঃ

তাঁর কাজের স্বীকৃতি স্বরুপ পাকিস্তান সরকারের তামঘা-ই-পাকিস্তানএবংসিতারা-ই-ইমতিয়াজপুরস্কার লাভ করেন।১৯৭৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তি তে অবদানের জন্য তিনি একুশে পদক এবং ১৯৮৪ সালে স্বাধীনতা দিবস পুরস্কার ভূষিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। তিনি এশিয়াটিক সোসাইটির ফেলো ছিলেন।

শিক্ষা কমিশন গঠনঃ

বাংলাদেশে শিক্ষা পুনবির্ন্যাস করার প্রথম পদক্ষেপ হল জাতীয় শিক্ষা কমিশন গঠন যা কুদরত ই খুদা শিক্ষা কমিটি নামেই বহুল পরিচিত। স্বাধীনতা লাভের মাত্র ছয় মাসের মধ্যে ১৯৭২ সালে যাত্রা শুরু করে ১৯৭৪ সালের মে মাসে এই কমিশন রিপোর্ট পেশ করে। রিপোর্টের প্রথম অধায়ে শিক্ষাকে বলা হয়েছেসামাজিক পরিবর্র্তনের হাতিয়ার। তাঁর রিপোর্টে অষ্টম শ্রেণী পযর্ন্ত প্রাথমিক, দ্বাদশ শ্রেণী পযর্ন্ত মাধ্যমিক শিক্ষার প্রস্তাবনা করা হয়।

প্রকাশনাঃ

তিনি বিজ্ঞানের সরস কাহিনী, বিজ্ঞানের বিচিত্র কাহিনী, বিজ্ঞানের সূচনা, জৈব রসায়ন (৪ খন্ড), পুবর্পাকিস্তানে শিল্প সম্ভাবনা, পরমাণু পরিচিতি, বিজ্ঞানের পহেলা কথা নামের পুস্তক রচনা করেন। তাঁর আনুকুল্যে ১৯৬৩ সালে মাগাজিন পুরগামী বিজ্ঞানএবং ১৯৭২ সালে বিজ্ঞানের জয়জাত্রাপ্রকাশিত হয় । পবিত্র কুরআনের পুতকথাএবং অঙ্গারী যাওয়ারাতাঁর লেখা ধমী র্য় গ্রন্থ ।

আবিষ্কারঃ

কুদরাত এ খুদার বিশেষজ্ঞতার বিষয় ছিল গাঠনিক জৈব রসায়ন। তিনি ফেলে দেওয়া চা পাতা থেকে ক্যাফিন নামে একটি ওষুধ প্রস্তুত করেন। জৈব রাসায়নিক উপাদান পৃথক করার অনেকগুলো প্রক্রিয়া তিনি ও তাঁর সহকর্মীবৃন্দ আবিষ্কার করেন এবং এবিষয়ে ১৮টি আবিষ্কার কৃতিস্বত্বভুক্ত (patented) করেন। পাটখড়ি থেকে পারটেক্স তাঁর উল্লেখযোগ্য আবিষ্কারের একটি। আখ ও খেজুরের রস থেকে মল্ট ও সির্কা, পাট ও পাটখড়ি থেকে রেয়ন ও কাগজ তাঁর অন্যতম আবিষ্কার। এছাড়া তিনি ভেষজ, পাট, লবন, মাটি, কয়লা ও খনিজ দ্রব্য নিয়ে গবেষণা করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভুমিকা পালন করেন, এবং বাংলাদেশের জাতীয়তা বিকাশে বিশেষ অবদান রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল থেকেকুদরাত এ খুদাবৃত্তি চালু করা হয়। জীববিজ্ঞান, কলা, সমাজিক বিজ্ঞান ও আইন অনুষদের সকল বিভাগে সম্মান শেষ বর্ষে সবোর্চ্চ নম্বর অর্জনকারীকে এই বৃত্তি প্রদান করা হয়।তাঁর নামে স্বর্ণপদক প্রবর্তিত হয়েছে।

বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম পথিকৃত এই মহান বিজ্ঞানী ১৯৭৭ সালের ৩রা নভেম্বর ঢাকায় পরলোকগমন করেন।

সূত্র: জীয়নতরী

নভেম্বর 3, 2008 Posted by zahirulislam | Uncategorized | | No Comments Yet

বাংলায় লেখার জন্য সকল তথ্য

বাংলায় লেখার জন্য সকল তথ্য এই ঠিকানায় পাওয়া যাবে। জিপ ফাইল ডাউনলোড করে নিতে হবে। উইন্ডোজের ভারসন অনুসারে।

http://ekushey.org/?page/system_requirements

অক্টোবর 29, 2008 Posted by zahirulislam | Uncategorized | | No Comments Yet

অফিস ২০০৩তে ইউনিজয় সমস্যা

যারা অফিস ২০০৩ ব্যবহার করেন। তাদের ইউনিজয় টাইপিংএ কার্য়বলী লিখতে সমস্যা হয়। অর্থাৎ (র্য) য-রেফ দিলে র-এ জফলা হয়ে যায়। তারা এ সমস্যা থেকে পরিত্রান পেতে চাইলে এই ঠিকানাটিতে ক্লিক করুন।

USP10.dll ফাইলটি ডাউনলোড করে C:\Program Files\Common Files\Microsoft Shared\OFFICE1x ওভার রাইট করুন।

অক্টোবর 28, 2008 Posted by zahirulislam | Uncategorized | | No Comments Yet

ডাউনলোড করুন আপনার পছন্দের এন্টিভাইরস

যারা প্রতিদিনই কম্পিউটারে পেন ড্রাইভ ব্যবহার করে থাকেন তারা নানা রকমের ভাইরাসের সম্মুখীন হন । প্রায় কম্পিউটারে আপনার এন্টিভাইরাসটিকে আপডেট করে নিতে হয় । যে কোন ধরনের এন্টিভাইরাস ডাউনলোড করতে এই ঠিকানায় ক্লিক করুন। http://www.softpedia.com/get/Antivirus/

যারা নরটোন-সিমেন্টেক ব্যবহার করেন তারা হয়ত অনেকে আপডেট করেত পারছেন না কারন আগের http://www.symantec.com/avcenter/download/pages/US-N95.html এই ঠিকানায় প্রবেশ করা যাচ্ছে না। বতর্মানে আপনি আপডেট করার জন্য সরাসির http://www.softpedia.com/get/Others/Signatures-Updates/Norton-AntiVirus-Virus-Definitions.shtml ক্লিক করুন।

অক্টোবর 8, 2008 Posted by zahirulislam | টিপস্‌ এন্ড ট্রিকস্‌ | | No Comments Yet

Thumbs.db ফাইল ডিলিট করা

আমাদের কম্পিউটারে Image ফাইল Thumbnails Views এর জন্য Thumbs.db নামক ডাটাবেজ ফাইল তৈরি করে যাতে system থেকে Image ফাইলটি লোড হতে সময় না লাগে, কিন্তু Thumbs.db ফাইলটির জন্য কম্পিউটারে HDD এর জায়গা দখল সহ মেমোরি উপর বেশ চাপ ফেলেকিন্তু এখন নিচের কোড ব্যবহার করে মাএ এক ক্লিকে কম্পিউটারের Thumbs.db ফাইল ডিলিট করা যাবে
কোড:

==============================================
==========cd c:
==========cd \
==========del c:\”Thumbs.db”/ah/s/q/f
==========del d:\”Thumbs.db”/ah/s/q/f
==========del e:\”Thumbs.db”/ah/s/q/f

==========del f:\”Thumbs.db”/ah/s/q/f

==========del g:\”Thumbs.db”/ah/s/q/f
==========del h:\”Thumbs.db”/ah/s/q/f
==========del i:\”Thumbs.db”/ah/s/q/f
==========del j:\”Thumbs.db”/ah/s/q/f
==========del k:\”Thumbs.db”/ah/s/q/f
==========Explorer c:
==============================================

কম্পিউটার হতে Thumbs.db ফাইল ডিলিট করার জন্য এই কোড নোটপ্যাড এ লিখে “Delete Thumbs_db.bat” নামে সেভ করে চালু করলে ওই
কম্পিউটার হতে Thumbs.db ফাইল ডিলিট হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে

বি:দ্র: অবশ্যই ফাইলটি *.bat ফরম্যাটের হতে হবে এবং এই ফাইলটিতে a ড্রাইবের স্থানে HDD ড্রাইভ উল্লেখ করতে হবে যেমন :
“del e:\”Thumbs.db”/ah/s/q/f” এখানে a ড্রাইবের স্থানে HDD ড্রাইভের e ড্রাইব উল্লেখ করা হয়েছে প্রয়োজনে HDD ড্রাইভ বৃদ্ধি বা কমানো সম্ভবব্যবহার সুবিধাতে এই ফাইলটি কম্পিউটারে যে কোন ড্রাইবে রেখে ব্যবহার করা যাবে
আশা করি এই কোডটি কাজে লাগবে

সেপ্টেম্বর 30, 2008 Posted by zahirulislam | টিপস্‌ এন্ড ট্রিকস্‌ | | No Comments Yet

ড্রাইভ গোপন করা

যেকোন ড্রাইভ লুকিয়ে রাখার রেজিস্ট্রি এডিটর থেকে খুব সহজেই করা যায় এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুনএরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer ওপেন করুন এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoDrives নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং নিম্নবর্ণিত পদ্ধতি অনুযায়ী এতে একটি উপযুক্ত মান প্রবেশ করান এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুনদেখবেন আপনার কাঙ্খিত ড্রাইভটি আর দেখা যাচ্ছে না

NoDrives এ কি মান প্রবেশ করাবেন, সেটা নির্ভর করবে আপনি কোন কোন ড্রাইভ লুকিয়ে রাখতে চান তার উপর আপনি যদি সবগুলো ড্রাইভ লুকিয়ে রাখতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ লুকাতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.

আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে

সেপ্টেম্বর 29, 2008 Posted by zahirulislam | টিপস্‌ এন্ড ট্রিকস্‌ | | No Comments Yet

এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়

windows এর এডমিন / ইউজার পাসওয়ার্ড ক্র্যাক/ ভাঙ্গার জন্য windows Gate ব্যবহার করে খুব সহজেই তা করা যায়

আসুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি প্রয়োজন হবে

  • এক্স. পি এর লাইভ ডিস্ক সাথে windows Gate সফটওয়্যার
  • সিডি রম ড্রাইভ ( এটি সব কম্পিউটারের একটি করে থাকে, লাইভ এক্স .পি এর ইউ. এস বি, ভাশন এখনো করতে পারি নাই)
  • কম পক্ষে ১২৮ এম বি র‌্যাম

এটি নিম্নের তালিকায় দেওয়া windows এর ভার্সনে কাজ করবে

  • ২০০৮
  • ভিস্তা
  • ২০০৩
  • এক্স. পি
  • ২০০০
  • ( ৩২ / ৬৪ বিট ) উভয় প্রকারের জন্য কার্যকর

শুরু করি

নিচের লিংক হতে এক্স পি এর লাইভ ভার্সন ডাউনলো করে নিনএবং আপজিপ করে এর I.S.O ফাইলটা নিরো বা এই জাতীয় কোন সিডি বার্নার সফট দিয়ে তা সিডিতে রাইট করে নিন

এবার আপনি যে কম্পিউটারে এডমিন/ ইউজার পাসওয়ার্ড খোলতে চান সেটি চালু করুন এবং সেটির বায়োস প্রবেশ করে বুট সিকোয়েন্স এর ফাস্ট ডিভাইস হিসেবে সিডি/ ডিভিডি রম নির্ধারন করুনসেটিং সেইভ করুন এবং এক্স. পি এর লাইভ ডিস্ক প্র্রবেশ করিয়ে কম্পিউটার বুট করুনএই অবস্থায় সি ডি হতে বুট করার জন্য কী বোর্ড হতে যে কোন একটি কী প্র্রেস করুন ( প্রেস করার ম্যাসেজ আসলে)

এবার windows সরাসরি সিডি হতে লোড হবে, কিছুক্ষণ অপেক্ষা করুন, লোড হওয়া পর্যন্ত

এখন

Start>Programs>Unlockers>Windows Gate এ ক্লিক করুন

C:[]-windowsXp[5.1.2600.2180(xpsp_sp2_rtm.040803-2158)]  লাইনটি সিলেক্ট করুন

অতপর

Available gates অপশন হতে

Msv1_0.dll.patch (check to disable logon password validation) চেক বক্স এ টিক মার্কস দিন

close (X) বাটনে ক্লিক করুন

কম্পিউটার রিস্টাট করে লাইভ ডিস্ক বের করুন

এবার

নরমালি হার্ডডিস্ক হতে বুট করুন এবং লগইন স্ক্রীনে পাসওয়ার্ড টেক্স এ কোন কিছু টাইপ না করে শুধু মাত্র এন্টার প্রেস করুন

বি: দ্র: ডাউন লোড এর সুবিধার জন্য আমি এটার অন্যান্য ইউটিলিটি গুলো বাদ দিয়ে শুধু মাত্র windows Gate সফটওয়্যারটি যুক্ত করে দিয়েছি

সেপ্টেম্বর 29, 2008 Posted by zahirulislam | Uncategorized | | No Comments Yet