ড্রাইভ গোপন করা
যেকোন ড্রাইভ লুকিয়ে রাখার রেজিস্ট্রি এডিটর থেকে খুব সহজেই করা যায়। এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer ওপেন করুন। এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoDrives নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং নিম্নবর্ণিত পদ্ধতি অনুযায়ী এতে একটি উপযুক্ত মান প্রবেশ করান। এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুন। দেখবেন আপনার কাঙ্খিত ড্রাইভটি আর দেখা যাচ্ছে না।
NoDrives এ কি মান প্রবেশ করাবেন, সেটা নির্ভর করবে আপনি কোন কোন ড্রাইভ লুকিয়ে রাখতে চান তার উপর। আপনি যদি সবগুলো ড্রাইভ লুকিয়ে রাখতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান। এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ লুকাতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে। যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে। এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.
আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে।
এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
windows এর এডমিন / ইউজার পাসওয়ার্ড ক্র্যাক/ ভাঙ্গার জন্য windows Gate ব্যবহার করে খুব সহজেই তা করা যায়।
আসুন দেখে নেওয়া যাক এর জন্য কি কি প্রয়োজন হবে
- ১। এক্স. পি এর লাইভ ডিস্ক সাথে windows Gate সফটওয়্যার।
- ২। সিডি রম ড্রাইভ ( এটি সব কম্পিউটারের একটি করে থাকে, লাইভ এক্স .পি এর ইউ. এস বি, ভাশন এখনো করতে পারি নাই)
- ৩। কম পক্ষে ১২৮ এম বি র্যাম।
এটি নিম্নের তালিকায় দেওয়া windows এর ভার্সনে কাজ করবে
- ২০০৮
- ভিস্তা
- ২০০৩
- এক্স. পি
- ২০০০
- ( ৩২ / ৬৪ বিট ) উভয় প্রকারের জন্য কার্যকর।
শুরু করি
নিচের লিংক হতে এক্স পি এর লাইভ ভার্সন ডাউনলো করে নিন। এবং আপজিপ করে এর I.S.O ফাইলটা নিরো বা এই জাতীয় কোন সিডি বার্নার সফট দিয়ে তা সিডিতে রাইট করে নিন।
- http://www.mediafire.com/?yu0dclgzndw পার্ট-১ ১০ এম. বি
- http://www.mediafire.com/?0omcwymz2jv পার্ট-২ ১০ এম. বি
- http://www.mediafire.com/?fml2cj2emx3 পার্ট-৩ ৯ এম. বি
এবার আপনি যে কম্পিউটারে এডমিন/ ইউজার পাসওয়ার্ড খোলতে চান সেটি চালু করুন এবং সেটির বায়োস প্রবেশ করে বুট সিকোয়েন্স এর ফাস্ট ডিভাইস হিসেবে সিডি/ ডিভিডি রম নির্ধারন করুন। সেটিং সেইভ করুন এবং এক্স. পি এর লাইভ ডিস্ক প্র্রবেশ করিয়ে কম্পিউটার বুট করুন। এই অবস্থায় সি ডি হতে বুট করার জন্য কী বোর্ড হতে যে কোন একটি কী প্র্রেস করুন ( প্রেস করার ম্যাসেজ আসলে)।
এবার windows সরাসরি সিডি হতে লোড হবে, কিছুক্ষণ অপেক্ষা করুন, লোড হওয়া পর্যন্ত।
এখন
Start>Programs>Unlockers>Windows Gate এ ক্লিক করুন।
C:[]-windowsXp[5.1.2600.2180(xpsp_sp2_rtm.040803-2158)] লাইনটি সিলেক্ট করুন।
অতপর
Available gates অপশন হতে
Msv1_0.dll.patch (check to disable logon password validation) চেক বক্স এ টিক মার্কস দিন।
close (X) বাটনে ক্লিক করুন।
কম্পিউটার রিস্টাট করে লাইভ ডিস্ক বের করুন।
এবার
নরমালি হার্ডডিস্ক হতে বুট করুন এবং লগইন স্ক্রীনে পাসওয়ার্ড টেক্স এ কোন কিছু টাইপ না করে শুধু মাত্র এন্টার প্রেস করুন।
বি: দ্র: ডাউন লোড এর সুবিধার জন্য আমি এটার অন্যান্য ইউটিলিটি গুলো বাদ দিয়ে শুধু মাত্র windows Gate সফটওয়্যারটি যুক্ত করে দিয়েছি।
-
আর্কাইভ
- নভেম্বর 2008 (3)
- অক্টোবর 2008 (3)
- সেপ্টেম্বর 2008 (3)
-
বিভাগ
-
RSS
Entries RSS
Comments RSS
