ভিসতার মত ব্যবহার করুন উইন্ডোজ এক্সপি
মাইক্রোসফটের বহুল প্রতিক্ষিত অপারেটিং সিস্টেম উইন্ডোজ ভিসতা পেয়ে ব্যবহারকারী বেশ হতাশ হয়েছে তার প্রধান বড় কারণ হচ্ছে অতিরিক্ত হার্ডওয়্যারের চাহিদা। গ্রাফ্রিক্স অন্যান্য সুবিধার দিক থেকে ভিসতা অবশ্যয় এক্সপি থেকে ভাল কিন্তু চাহিদাও তুলনামূলক ভাবে অনেক বেশী। ফলে বেশীরভাগ এক্সপি ব্যবহারকারী ভিসতা ব্যবহার করতে পারছে না। তবে এক্সপি ব্যবহারকারীরা চাইলে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারে, অর্থাৎ এক্সপিকে ভিসতার মত করতে পারে VistaMizer সফটওয়্যারটি ব্যবহার করে। ২২ মেগাবাইটের সফটওয়্যারটি www.public.sytes.net/hoefs/windows/vistamizer.php ওয়েব সাইট (বিটটরেন্ট) থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করলে উইন্ডোজ এক্সপির প্রায় ৪০০টির (আইকন, গ্রাফিক্স এবং অনান্য সিস্টেম ফাইল) মত ফাইল পরিবর্তন করবে। এর ফলে উইন্ডোজ ভিসতার অনেক ফিচারই পাওয়া যাবে এক্সপিতে। দেখতে অবিকল ভিসতার মত।
অনান্য ডাউনেলোড লিংক:
http://vistamizer.uptodown.com/en http://vistamizer.en.softonic.com
www.soft32.com/download_205350.html
লিখেছেন এস. এম. মেহেদী আকরাম [রয়েল]
Monday, 28 January 2008
ডাউনলোড করুন আপনার পছন্দের এন্টিভাইরস
যারা প্রতিদিনই কম্পিউটারে পেন ড্রাইভ ব্যবহার করে থাকেন তারা নানা রকমের ভাইরাসের সম্মুখীন হন । প্রায় কম্পিউটারে আপনার এন্টিভাইরাসটিকে আপডেট করে নিতে হয় । যে কোন ধরনের এন্টিভাইরাস ডাউনলোড করতে এই ঠিকানায় ক্লিক করুন। http://www.softpedia.com/get/Antivirus/
যারা নরটোন-সিমেন্টেক ব্যবহার করেন তারা হয়ত অনেকে আপডেট করেত পারছেন না কারন আগের http://www.symantec.com/avcenter/download/pages/US-N95.html এই ঠিকানায় প্রবেশ করা যাচ্ছে না। বতর্মানে আপনি আপডেট করার জন্য সরাসির http://www.softpedia.com/get/Others/Signatures-Updates/Norton-AntiVirus-Virus-Definitions.shtml ক্লিক করুন।
Thumbs.db ফাইল ডিলিট করা
আমাদের কম্পিউটারে Image ফাইল Thumbnails Views এর জন্য Thumbs.db নামক ডাটাবেজ ফাইল তৈরি করে যাতে system থেকে Image ফাইলটি লোড হতে সময় না লাগে, কিন্তু Thumbs.db ফাইলটির জন্য কম্পিউটারে HDD এর জায়গা দখল সহ মেমোরি উপর বেশ চাপ ফেলে। কিন্তু এখন নিচের কোড ব্যবহার করে মাএ এক ক্লিকে কম্পিউটারের Thumbs.db ফাইল ডিলিট করা যাবে।
কোড:
==============================================
==========cd c:
==========cd \
==========del c:\”Thumbs.db”/ah/s/q/f
==========del d:\”Thumbs.db”/ah/s/q/f
==========del e:\”Thumbs.db”/ah/s/q/f
==========del f:\”Thumbs.db”/ah/s/q/f
==========del g:\”Thumbs.db”/ah/s/q/f
==========del h:\”Thumbs.db”/ah/s/q/f
==========del i:\”Thumbs.db”/ah/s/q/f
==========del j:\”Thumbs.db”/ah/s/q/f
==========del k:\”Thumbs.db”/ah/s/q/f
==========Explorer c:
==============================================
কম্পিউটার হতে Thumbs.db ফাইল ডিলিট করার জন্য এই কোড নোটপ্যাড এ লিখে “Delete Thumbs_db.bat” নামে সেভ করে চালু করলে ওই
কম্পিউটার হতে Thumbs.db ফাইল ডিলিট হয়ে যাবে স্বয়ংক্রিয় ভাবে।
বি:দ্র: অবশ্যই ফাইলটি *.bat ফরম্যাটের হতে হবে এবং এই ফাইলটিতে a ড্রাইবের স্থানে HDD ড্রাইভ উল্লেখ করতে হবে যেমন :
“del e:\”Thumbs.db”/ah/s/q/f” এখানে a ড্রাইবের স্থানে HDD ড্রাইভের e ড্রাইব উল্লেখ করা হয়েছে । প্রয়োজনে HDD ড্রাইভ বৃদ্ধি বা কমানো সম্ভব। ব্যবহার সুবিধাতে এই ফাইলটি কম্পিউটারে যে কোন ড্রাইবে রেখে ব্যবহার করা যাবে।
আশা করি এই কোডটি কাজে লাগবে।
ড্রাইভ গোপন করা
যেকোন ড্রাইভ লুকিয়ে রাখার রেজিস্ট্রি এডিটর থেকে খুব সহজেই করা যায়। এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer ওপেন করুন। এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ প্যানেলে NoDrives নামে নতুন একটি DWORD ভ্যালু (REG_DWORD) তৈরি করে এর উপর ডাবল ক্লিক করে এটি ওপেন করুন এবং নিম্নবর্ণিত পদ্ধতি অনুযায়ী এতে একটি উপযুক্ত মান প্রবেশ করান। এরপর এডিটর বন্ধ করে ফিরে এসে কম্পিউটার লগ অফ অথবা রিস্টার্ট করুন। দেখবেন আপনার কাঙ্খিত ড্রাইভটি আর দেখা যাচ্ছে না।
NoDrives এ কি মান প্রবেশ করাবেন, সেটা নির্ভর করবে আপনি কোন কোন ড্রাইভ লুকিয়ে রাখতে চান তার উপর। আপনি যদি সবগুলো ড্রাইভ লুকিয়ে রাখতে চান তাহলে 67108863 মানটি Decimal ভ্যালু হিসেবে প্রবেশ করান। এছাড়া কোন নির্দিষ্ট ড্রাইভ লুকাতে চাইলে তার জন্য নির্দিষ্ট একটি মান প্রদান করতে হবে। যেমন A এর জন্য 1, B এর জন্য 2, C এর জন্য 4, D এর জন্য 8, E এর জন্য জন্য 16 এভাবে প্রতিটি ড্রাইভ লেটারের জন্য এই মান দ্বিগুণ হতে থাকবে। এই হিসেবে Z এর জন্য মান হবে 33554432.
আপনি যদি দুই বা ততোধিক নির্দিষ্ট সংখ্যক ড্রাইভকে একসাথে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে সেই ড্রাইভগুলোর মানসমূহের যোগফল ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি D এবং G ড্রাইভ দুটোকে লুকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে D এর মান 8 এবং G এর মান 64 এর যোগফল 72 NoDrives এ প্রবেশ করাতে হবে।
-
আর্কাইভ
- নভেম্বর 2008 (3)
- অক্টোবর 2008 (3)
- সেপ্টেম্বর 2008 (3)
-
বিভাগ
-
RSS
Entries RSS
Comments RSS
